নিকাশি নিয়ে ব্যাঁটরায় অবরোধ - The News Lion

নিকাশি নিয়ে ব্যাঁটরায় অবরোধ




দি নিউজ লায়ন ;    নিকাশি ব্যাবস্থা  নিয়ে ব্যাঁটরার নোনাপাড়ায় অবরোধ। ২ ঘন্টার মধ্যেই পাম্প চালিয়ে জমা জল বের করার উদ্যোগ নিলো পুরনিগম। এর আগে গত ২৭ আগস্ট নিকাশি নিয়ে অভিযোগ তুলে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন হাওড়ার ব্যাঁটরার নোনাপাড়ার বাসিন্দারা। 


প্রশাসনের তরফ থেকে জল জমার সমাধান হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তারপর এক সপ্তাহ কেটে গেলেও সেই জল জমার সমস্যা না মেটায় শুক্রবার সকালে নোনাপাড়ার বাসিন্দারা ফের পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়েই উদ্যোগী হয় পুরনিগম কর্তৃপক্ষ। মাত্র ২ ঘন্টার মধ্যেই পাম্প চালিয়ে জমা জল বের করার উদ্যোগ নেন তারা।


 নোনাপাড়ার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নোনাপাড়ায় রাস্তাঘাট,বাড়িঘর জলমগ্ন হয়ে রয়েছে। এর প্রতিবাদেই শুক্রবার সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে আসেন হাওড়া ব্যাঁটরা থানার পুলিশ। 


পুলিশ এদিন বিক্ষোভকারীদের সঙ্গেও কথা বলে। এদিকে, এ বিষয়ে হাওড়া পুরনিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, আজ শুক্রবার দু'ঘন্টার মধ্যেই ওই এলাকায় পাম্প নিয়ে যাওয়া হবে। জমা জল বের করার কাজ শুরু হবে। এছাড়াও শনিবার সকালে আমি নিজেও পরিস্থিতি দেখতে ওই এলাকায় যাব। মানুষের সমস্যা নিয়ে কথা বলব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.